ঢাকায় ভ্যালেন্টাইন বুথ খুললো ভিভো

১২ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৩১  
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকায় ভিভোর চারটি ব্র্যান্ডশপ- যমুনা ফিউচারপার্ক, বনশ্রী, ইস্টার্ন প্লাজা ও টোকিও স্কয়ারে খোলা হয়েছে ভ্যালেন্টাইন বুথ। এ ব্র্যান্ডশপগুলোর সামনে কাপল ছবি তুলে তা সামাজিব যোগাযোগে ছড়িয়ে দিয়ে মিলবে কাপল ডিনারের সুযোগ। আগামী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি মিলবে এই সুযোগ। ‘ভিভো ভালোবাসায় ফাল্গুন’ শিরোনামে এই আয়োজন নিয়ে ভিভোর ব্যবস্থাপনা পরিচালক ডিউক জানিয়েছেন, উৎসবপ্রিয় বাঙালিদের জন্য রঙিন উপলক্ষ পহেলা ফাল্গুন। আর এ বছর একই দিনে ভ্যালেন্টাইন ডেও পালিত হবে। তরুণ প্রজন্মের সঙ্গে এ উৎসব-আনন্দ ভাগাভাগি করে নিতে ভিভোর এ আয়োজন। ভিভো বাংলাদেশ জানিয়েছে, কাপল ডিনারের সুযোগ পেতে ব্র্যান্ডশপগুলোর সামনে কাপল ছবি তুলতে হবে। এরপর ছবিটি নিজের ফেসবুক টাইমলাইনসহ ইভেন্টের ফেসবুক পেজে পোস্ট করতে হবে। লিখতে হবে #vivoBhalobashayFalgun। আপলোড করা ছবিগুলোর মধ্যে নির্বাচিত চারটি কাপলের ছবি ভিভোর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোলের মাধ্যমে পোষ্ট করা হবে। ১৯ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটের ভিত্তিতে দুইটি কাপলকে বিজয়ী ঘোষণা করা হবে। তারা ২২ ফেব্রুয়ারি ডিনারের সুযোগ পাবেন।